ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyমৌলভীবাজার প্রতিনিধি : শহরের মনু নদীতে মাছ শিকার করতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।
শনিবার বেলা ১১টার দিকে মনু ব্যারেজ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম  ইউনুছ মিয়া (৩৫)। তিনি সিলেটের গোয়লাবাজার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামে বোনের বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে ইউনুছসহ তিনজন মনু নদীতে মাছ শিকারে যান। একপর্যায়ে তাদের নৌকাটি ডুবে যায়। পরে সাঁতরে দুইজন তীরে আসতে সক্ষম হলেও ইউনুছ মিয়া নিখোঁজ হন। খবর পেয়ে ডুবুরিদল এসে প্রায় ১৫ ঘণ্টার পর শনিবার লাশটি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ সালেক বাংলামেইলকে ইউনুছ আলীর লাশটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।