ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, আটক ৪

Link Copied!

bonduk ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সরাইলে ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর হাতে গণপিটুুনিতে আহত ৪ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তি এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এদিকে, এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একটি পাইপগান ও দুটি বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে পুলিশ হেফাজতে তাদের সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, ডাকাত-পুলিশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। গণপিটুনিতে আহত ডাকাতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।