ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীর গর্ভপাতের চেষ্টা, হাসপাতাল পরিচালক আটক

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা থানাধীন মুক্তি মেটার্নিটি হাসপাতালে জয়া আহমদ (১৫) নামের এক কিশোরীকে জোর করে গর্ভপাতের চেষ্টাকালে হাসপাতালটির পরিচালককে আটক করেছে পুলিশ।
পরে জয়াকে সেখান থেকে উদ্ধার করে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জয়ার খালা হুসনা বেগম জানান, জয়া পাঁচমাসের অন্তঃসত্ত্বা ছিল। গতকাল দুপুরের দিকে জয়ার স্বামী বাঁধন তার বাবার অসুস্থতার কথা বলে মালিবাগ মুক্তি মেটার্নিটি হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় জোর করে জয়ার গর্ভপাত ঘটানোর চেষ্টা করে।
বিষয়টি জয়ার স্বজনরা জানতে পেরে রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের পরিচালক মোশাররফকে আটক করে। এসময় জয়ার স্বামী বাঁধন পালিয়ে যায়। পরে  জয়াকে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে তার চিকিৎসা।