দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একতা ট্রেনে কাটা পড়ে মো. রিপন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পার্বতীপুর রেলস্টেশন সংলগ্ন ল্যাম্ব হাসপাতাল এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান রিপন।
নিহত রিপন পার্বতীপুর উপজেলার হরিপুর মধ্যপাড়া গ্রামের মো. তোজাম্মেল হোসেনের ছেলে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত করামকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাত ১১টায় পার্বতীপুর রেলস্টেশন সংলগ্ন ল্যাম্ব হাসপাতাল এলাকায় ট্রেনে কাটা পড়েন রিপন। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই যুবক কিভাবে ট্রেনে কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।

