ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূর্যের হাসির ম্যানেজারকে কুপিয়েছে স্বজনরা

Link Copied!

sunগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সনৎ কুমার সরকারকে (৪৭) কুপিয়েছে চাকরিচ্যুত কর্মীর স্বজনরা।
বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ম্যানেজারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ক্লিনিক ম্যানেজার সনৎ কুমার বলেন, ‘ভলেন্টারি ফ্যামেলি ওয়েল ফেয়ার এসোসিয়েশন পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে সারাদেশের পাঁচ হাজার কর্মীকে বাদ দিয়ে লোকবল কমানো হয়েছে। আমাদের তিলছাড়া ক্লিনিকের সার্ভিস প্রভাইডার রিনা খানম এ তালিকায় পড়েছেন। ৩১ অক্টোবর পর্যন্ত তার চাকরি রয়েছে। নভেম্বরের ১ তারিখ থেকে তাকে অফিসের কাজ থেকে অব্যাহতি দিয়েছে ভলেনটারি ফ্যামেলি ওয়েল ফেয়ার এসোসিয়েশন।’
তিনি বলেন, ‘রিনা খানমকে চাকরি থেকে অব্যাহতি দেয়া নিয়ে তিনি আমাকে সন্দেহ করেন। এ নিয়ে স্থানীয়রা সালিশ বৈঠক করেন। রিনার স্বামী আমাকে হত্যার হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে আমি অফিসে যাচ্ছিলাম। এ সময় কামারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে রিনার স্বামী নজরুল শেখ, ভাতিজা রাসেল শেখসহ ৫-৬ জন আমাকে গাড়ি থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে, চাপাতি, টেটা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।’
চাকরি থেকে অব্যাহতির বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে অতর্কিতে তার ওপর রিনার স্বামী ও তার লোকজন হামলা করেছে বলেও অভিযোগ করেন ম্যানেজার সনৎ কুমার।
ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান মিঠুন বিশ্বাস বলেন, ‘ঘটনার পর থেকে ক্লিনিক কর্মীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হবে।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপরে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।