ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Link Copied!

foridpurশরীয়তপুর প্রতিনিধি : ‘জাগো শরীয়তপুর, যাবো নাকো ফরিদপুর’ এ শ্লোগানকে সামনে রেখে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাগো শরীয়তপুরের ডাকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের মনোহর বাজার মোড় থেকে প্রেমতলা মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রতিবাদী কন্ঠে গান শুরু করলে পুলিশ মাইক কেড়ে নিয়ে যায়।
কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সব শ্রেণী পেশার লোক অংশ নেয়। এ সময় বক্তারা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে না রেখে ঢাকার সঙ্গে রাখতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।