ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক-পুলিশ হাতাহাতি, রাস্তা অবরোধ

Link Copied!

Policeরাজশাহী প্রতিনিধি : ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ট্রাক শ্রমিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে ট্রাক শ্রমিকরা রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খড়খড়ি বাইপাস দিয়ে ট্রাক নিয়ে আসছিলেন রাজশাহী জেলা ট্রাক সমিতির সহসভাপতি শহিদুল ইসলাম। ওই সময় সেখানে চেকিং এর দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তোহা ও একজন পুলিশ সদস্য মিলে ওই ট্রাকটি থামান। পরে ট্রাকের সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করার সময় ট্রাফিক পুলিশদের সঙ্গে ট্রাক শ্রমিকের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতির পর্যায়ে গড়ায়।
বিষয়টি জানতে পেরে আমচত্বরে অবস্থিত ট্রাক সমিতির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে ট্রাক শ্রমিকরা ট্রাকের চালান নিয়ন্ত্রণ কক্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যকে আটকে রাখেন। এছাড়াও রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে রাস্তা অবরোধের কারণে পুরো আমচত্বর এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্কাস আলী জানান, বিষয়টি নিয়ে মিমাংসায় বসা হয়েছে।
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ জানান, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে। দুপুর দুইটা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।