ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

Link Copied!

gavel-dreamstime_1437513নেত্রকোনা প্রতিনিধি : জেলার দুর্গাপুরের বারমারি লক্ষীপুর গ্রামের আদিবাসী সত্যবান হাজংকে (৩০) হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দুর্গাপুর উপজেলার বারমারি লক্ষ্মীপুর গ্রামের রহিম উদ্দিন (৪৫), সুরুজ মিয়া (৪২), কাজিম উদ্দিন ও ধীরেশ সাংমা (৪৮)।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে রাজনৈতিক ও চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলছিল। এরই জের ধরে ২০০৬ সালের ২৩ এপ্রিল বিকেলে বারমারি লক্ষ্মীপুর গ্রামে সত্যবান হাজংকে পিটিয়ে খুন করে।
এ ঘটনার পরদিন ২৪ এপ্রিল নিহতের বাবা তুশিল হাজং বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদলত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কমলেশ কুমার চৌধুরী। আসামি পক্ষে ছিলেন পীযুষ কুমার সাহা।