ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

Link Copied!

Arestহবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলার হরষপুর রেল গেইট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পশ্চিম মাধবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ইব্রাহিম মিয়া (২৫), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মনসুর আলী (১৯) ও বি-বাড়িয়া জেলার খাটিহাটা মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় আলমগীর হোসেনের নেতৃত্বে  অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেককে দুই বছর করে করাদণ্ড দেয়া হয়।