ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ৬ দফা দাবির সমর্থনে মানববন্ধন

Link Copied!

monohardi-daeনিজস্ব প্রতিবেদক : প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ৬ দফা দাবির সমর্থনে নরসিংদীর মনোহরদীতে আজ বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল আলমের সভাপতিত্বে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উদ্যোগে সকল বিভাগের তিন শতাধিক কর্মকর্তা কর্মচারিদের অংশগ্রহণে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, ইউএনও’র কর্তত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা বৃদ্ধি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরণের প্রেষণ বাতিলসহ সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার, মেডিক্যাল অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারগণ। মানবন্ধনে দাবি আদায়ে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত সকল কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।