ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোনকে বানিয়ে নিন ওয়াইফাই হটস্পট

Link Copied!

WIFIতথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন কমবেশি সবারই অ্যানড্রয়েড ফোন রয়েছে। এই অ্যানড্রয়েড ফোনটিকে চাইলে আপনি ওয়াইফাই হটস্পট বানিয়ে নিতে পারেন। তাহলে আপনার বন্ধুরা আপনার হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
যা করতে হবে
ওয়াইফাই সমর্থন করে এমন যেকোনো ফোন দিয়েই হটস্পট তৈরি করা যাবে। এজন্য আপনার মোবাইল ফোনের সেটিংস মেন্যুতে যান। এরপর নিচের নির্দেশিত পন্থা অবলম্বন করুন:
সেটিংস মেনু(Settings) => মোর (More…) => Tethering & portable hotspot => Portable Wi-Fi hotspot  চেক ইন করে নিচের Portable Wi-Fi hotspot Settings মেনু থেকে Configure Wi-Fi hotspot এ গিয়ে Network name(SSID) + Security +Password নিজের মত করে পরিবর্তন করে নিতে হবে।
ব্যাস! আপনার ফোনটিই হয়ে গেলো ওয়াইফাই হটস্পট। এবার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার নেট।