ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যুনেতা নিহত

Link Copied!

bondukবাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব-৮ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন ‘বনদস্যু’ নেতা নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি দস্যু শিপনবাহিনীর প্রধান শিপন (৩২)।
বুধবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব-৮ এর সিও (অধিনায়ক) লে. কর্নেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় বুধবার ভোরে র‌্যাব নিয়মিত টহলে বের হয়। এ সময়  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু শিপন বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
তিনি আরো জানান, গুলিবিনিময়ের একপর্যায়ে দস্যুরা পিছু হটে যায়। পরে র‌্যাব ঘটনাস্থল তল্লাশি চালিয়ে শিপনবাহিনীর প্রধান শিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয় জেলেরা নিহতের লাশ দেখে শনাক্ত করেছে।
ফরিদুল আলম জানান, ঘটনাস্থল থেকে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় কাটা বন্দুক ২টি, একনলা বন্দুক ৭টি, দোনলা বন্দুক ২টি,ওয়ান শুটারগান ৫টি, দশমিক ২২ এয়ার রাইফেল ২টি, দেশীয় অস্ত্র বা রামদা ৫টি, বন্দুকের তাজা কার্তুজ ১৩টি, দশমিক ২২ রাইফেলের গুলি ১৪৫ রাউন্ড, এয়ারগানের গুলি ১২২টি, বন্দুকের ফায়ারকৃত কার্তুজ ৪৩টি, বান্ডুলিয়ার ২টি, মোবাইল সেট ১টি, সিমকার্ড ১টি, টর্চ লাইট ২টি প্রভৃতি উদ্ধার করা হয়।