ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

Link Copied!

Hortalগাইবান্ধা প্রতিনিধি : স্কুল ছাত্র আশেকুর রহমান সাম্য হত্যার প্রধান আসামি জয়নাল কাউন্সিলারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
বুধবার সকাল থেকেই সাম্যমঞ্চ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের আহ্বানে এ হরতাল পালিত হচ্ছে।
নিহত সাম্য গোবিন্দগঞ্জ পৌর মেয়রের ছেলে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, হরতালের সমর্থনে দোকানপাট,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। তবে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ পৌর সভার বটতলীর একটি সেপটি ট্যাংক থেকে হাত-পা বাধা বস্তাবন্দি আবস্থায় সাম্যের লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু হত্যার ৩৩ দিন অতিবাহিত হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এ হরতালের ডাক দেয়া হয়।