ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাফুফের প্রাথমিক দল ঘোষণা

Link Copied!

BFF-Logoস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে আগামী নভেম্বর তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ঘোষিত স্কোয়াডের প্রাথমিকভাবে নির্বাচিত ২৯ জন খেলোয়াড় নিয়ে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে আবাসিক ক্যাম্প। খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং ফুটবল প্রশিক্ষক সাইফুল বারী টিটুর নিকট রিপোর্ট করার জন্য বাফুফে পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ঘোষিত স্কোয়াডে নতুন মুখ মাশুক মিয়া জনি। তিনি কিছুদিন আগেও খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসাবে। তবে স্কোয়াডে নেই নির্ভরযোগ্য জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন। তাদের বাদ দেয়ার পেছনে হয়তো চোটই মূল কারণ। কিন্তু দুজনেই এখন খেলছেন শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে। জাহিদতো চার গোল করে বেশ ফর্মে। তবে চোটের কারণে জাহিদ বেশীরভাগ বাছাই পর্বের ম্যাচই খেলতে পারেননি।
কিরগিজস্তানের বিপক্ষে সর্বশেষ বাছাই পর্বের ম্যাচের দলে থাকা ২৩ জনের সঙ্গে সোমবার বাফুফের দেওয়া দলে যোগ হয়েছে আরও সাতজন।
আগামী ১২ নভেম্বর তাজিকিস্তানের মাঠে ও ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে বাছাই পর্বে ‘বি’ গ্রুপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করলেও পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া (৫-০) ও জর্ডানের (৪-০) কাছে বড় ব্যবধানে হারে মামুনুলরা। গত সেপ্টেম্বরে কিরগিজস্তানের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে ২-০ গোলে হারে লোপেজের দল।
প্রাথমিক দল: মামুনুল ইসলাম, শহিদুল আলম, মাজহারুল ইসলাম, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ, জামাল ভুইয়া, সোহেল রানা, মোনায়েম খান রাজু, তকলিস আহমেদ, কেষ্ট কুমার বোস, সাখাওয়াত হোসেন রনি, আতিকুর রহমান মিশু, রাসেল মাহমুদ, তপু বর্মন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়ালি ফয়সাল, রেজাউল করিম, জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানা, মাশুক মিয়া জনি, নাসিরুল ইসলাম নাসির, আব্দুল বাতেন মজুমদার কমল, শহিদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজীব, ইমন মাহমুদ, ফয়সাল মাহমুদ, নাবীব নেওয়াজ জীবন।