ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হার এড়াতে লড়ছে ঢাকা বিভাগ

Link Copied!

dhakaস্পোর্টস ডেস্ক : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের ম্যাচের একদিন হাতে রেখেই মুশফিকুর রহিমের রাজশাহীর বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল বিভাগ। অন্যদিকে বগুড়ায় এনসিএলের প্রথম স্তরের পঞ্চম পর্বে রংপুর বিভাগের বিপক্ষে ফলোঅনে পড়ে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছে ঢাকা বিভাগ। আর ফতুল্লায় ড্রয়ের পথে এগুচ্ছে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের মধ্যকার প্রথম স্তরের অপর ম্যাচটি।
রংপুর-ঢাকা বিভাগ
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লিগের পঞ্চম পর্বের ম্যাচে জয়ের প্রহর গুনছে রংপুর। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে তাদের প্রয়োজন ঢাকার শেষ ৯ উইকেট। আবদুল মজিদ ২০ ও সাইফ হাসান ৬ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে রংপুরের গড়া গড়া ৪৬৩ রানের সৌধে এখনো ১৫৩ রানে পিছিয়ে ঢাকা। এর আগে তৃতীয় দিনের শেষ সেশনে প্রথম ইনিংসে ২৭৬ রান তুলে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ঢাকা। ১৮৭ রানে পিছিয়ে থেকে আবার ব্যাট করতে নামে তারা। দিনশেষে সংগ্রহ ৩৪/১।
খুলনা-ঢাকা মেট্রো
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সমান তালেই লড়ছে জাতীয় ক্রিকেট লিগের (এসিএল) প্রথম স্তরের টেবিল তালিকার শীর্ষে থাকা দুই দল। ওপেনার ইমরুল কায়েসের অনবদ্য ১৬৩ রান সত্ত্বেও, ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ৩২ রানে পিছিয়ে থেকে সোমবার অলআউট হয় খুলনা বিভাগ।
ঢাকা মেট্রোর ৩৯৯ রানের বিপরীতে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ৩৬৭ রান। মাত্র ৪ রানের মধ্যে খুলনার শেষ ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার। এরপর ব্যাট করতে নেমে ৫ উইকেটে মেট্রোর সংগ্রহ ১২২ রান। ৫ উইকেট হাতে রেখে তাদের লিড ১৫৪ রানের। মেহেদি হাসান সিরাজ ৩৩ রানে ৩টি এবং আবু বক্কর মাত্র ৮ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
রংপুর-ঢাকা বিভাগ
রংপুর বিভাগ: ১৫২ ওভারে ৪৬৩ (তারিক ১০২, ধীমান ১০১*, নাঈম ১০০; সাব্বির ৪/৯৬, নাজমুল ৩/১২১)।
ঢাকা বিভাগ: ২৭৬ ও ৩৪/১ (মজিদ ২০*, সাইফ ৬*; শুভাশিষ ১/৬)
ঢাকা মেট্রো-খুলনা
ঢাকা মেট্রো: ৩৯৯ ও ৪৪.১ ওভারে ১২২/৫ (মারুফ ৪৪, শামসুর ৪২, আসিফ ১০*; মিরাজ ৩/৩৩, বক্কর ২/৮)।
খুলনা বিভাগ: ১০৩ ওভারে ৩৬৭ (ইমরুল ১৬৩, নুরুল ৭৬, মিরাজ ২৮; হায়দার ৪/৭৯, আসিফ ২/১০, মাহমুদউল্লাহ ২/৮০)।