ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তানের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপে এই খবর জানানো হয়।
যুক্তরাষ্ট্র পরিচালিত ভূতাত্ত্বিক জরিপে আরও জানানো হয়, ভূমিকম্পটি আফগানিস্তানের ওই অঞ্চল ছাড়িয়েও পাশ্ববর্তী দেশ পাকিস্তান এবং ভারতের কয়েকটি অঞ্চলেও আঘাত হেনেছে। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোহাত এবং মালাকান্ডে এই তীব্র মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের জার্মের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ৪৫ কিলোমিটার দূরে হিন্দু কুশ অঞ্চলে ভূগর্ভের ২১২ কিলোমিটার বা ১৩৩ মেইল গভীরে ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
সরকারি প্রতিবেদনে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর প্রচারিত না হলেও অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের দক্ষিণাঞ্চলের এতে প্রায় ৪ জনের প্রাণহানী ঘটেছে। কম্পন অনূভুত হওয়ার পরপরই হতভম্ব হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসে। ভারতের দিল্লিতে লোকজনকে খোলা রাস্তায় বাড়িঘর অফিস ছেড়ে বের হয়ে আসতে দেখা যায়। পাকিস্তানের ওই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে  বলে পাকিস্তানে অবস্থানরত এক বিবিসি সংবাদকর্মী জানিয়েছেন।
এশিয়ার এই অঞ্চলে অতীতে ভূমিকম্পের ভয়াবহ ইতিহাস রয়েছে। ২০০৫ সালে বিখটার স্কেলে ৭.৬ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৭৫,০০০ জনের প্রাণহানী ঘটেছিল এবং এবছর নেপালে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯,০০০ জনের প্রাণহানী ঘটে এবং প্রায় ৯০,০০০ এর বেশি স্থাপণা পুরোপুরি ধবংস হয়ে যায়।