ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুলতা ৪ লেন ফ্লাইওভার নির্মাণকাজের চুক্তিসই

Link Copied!

bultaনিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা সড়কে যানজট নিরসনে রূপগঞ্জের ভুলতা এলাকায় ‘ভুলতা ৪ লেন বিশিষ্ট ফ্লাইওভার’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি অর্থায়নে ২৪০ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১২০৮ মিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটির নির্মাণকাজ আগামী ২ বছরের মধ্যে শেষ হবে।
ফ্লাইওভারটি বাস্তবায়ন হলে ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা বাজার এলাকায় কোনো যানজট থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা এবং দ্রুত ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে ভুলতা বাজার অতিক্রম করতে পারবে এবং সিলেট থেকেও দ্রুত ঢাকায় প্রবেশ করতে পারবে।
সোমবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর ও চায়না ঠিকারদার প্রতিষ্ঠানের মধ্যে ফ্লাইওভার নির্মাণকাজের চুক্তি সই হয়েছে।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) পক্ষে এর প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল ও ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স  লি. এবং এমএম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড জয়েন্ট ভেঞ্চার কোম্পানির পক্ষে ওয়ান উই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতু সচিব এমএএন সিদ্দিকি, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।