বিনোদন ডেস্ক : নির্মাতা, প্রযোজক আর অভিনেতা করন যোহরের সাথে বন্ধুত্বের সম্পর্ক সেই পুরনো আমলের। অথচ তার ছবিতে অভিনয় না করে দ্বিতীয়বারের মত ফের আইটেম গানে পারফর্ম করবেন বলিউডের এই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুর খান!
জানা গেছে, এর আগে বন্ধু করনের ‘ব্রাদার্স’ ছবিতে আইটেম গানে নেচে মাত করেছিলেন বেগম খান! এবার শোনা যাচ্ছে করনের আসন্ন ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’-এও কোমর দোলাবেন পতৌদি পরিবারের ছোট বেগম কারিনা! তবে, এবার আর শুধু একা নয়, বরং তার সাথে নাকি কোমর নাচাতে দেখা যাবে স্বামী সাইফ আলিকেও! তবে এমন খবরের সত্যতা নিশ্চিত করেনি কেউ।
অন্যদিকে অর্জুন কাপুরের সাথে ‘কি এন্ড কা’-এর শ্যুটিং শেষে বর্তমানে কারিনা ব্যস্ত আছেন ‘উড়তা পাঞ্জাব’ নামের একটি ছবির কাজ নিয়ে। এছাড়া প্রথমবারের মত পাকিস্তানি একটি ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের ‘হিরোইন’ খ্যাত এই অভিনেত্রী।

