তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফুটপাতে হাঁটতে হাঁটতে ব্যবহার করতে পারবেন দ্রুত গতির ওয়াইফাই। আর এই ওয়াইফাই মিলবে একদম বিনামূল্যে। তবে এজন্য আপনাকে যেতে হবে যুক্তরাজ্যের লন্ডনে। দেশটির বাকিংহ্যামশ্যায়ারের চেসহ্যাম মার্কেট টাউনের ফুটপাতে বিশ্বের প্রথম দ্রুত গতির ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে।
এই ফুটপাতকে বলা হচ্ছে স্মার্ট ফুটপাত। এখানে পথ চলতি পথিকেরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবে।
যুক্তরাষ্ট্রের ফুটপাতে দ্রুত গতির এই ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করছে ভার্জিন মিডিয়া।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, বাকিংহ্যামশ্যায়ায়ের চেসহ্যাম হাইস্ট্রিট থেকে লনডেস পার্ক পর্যন্ত বিস্তৃত হবে এই ওয়াফাই নেটওয়ার্ক।
ভার্জিন মিডিয়া সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি পথচারীদের সর্বোচ্চ ১৬৬ মেগাবাইট ব্রাউজিং স্পিড দেবে। ৬৩৪ এমএবি ফাইল মাত্র ৩৫ সেকেন্ডে ডাউনলোড করা যাবে।

