ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Link Copied!

Teacher Andolonনিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির (সরকারি বেতন ও ভাতার অংশ) দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক।
সোমবার সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন। বিকেল পাঁচটায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী বলেন, ‘মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অভুক্ত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না। সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন সব স্বীকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করা হোক।’
তিনি জানান, বিকেল পাঁচটার পর তারা নতুন কর্মসূচি দেবেন। এই কর্মসূচি লাগাতার হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।