ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বড় ভাইয়ের’ নির্দেশেই তাভেল্লা খুন

Link Copied!

Sizar Tabella 3নিজস্ব প্রতিবেদক : কথিত এক ‘বড় ভাইয়ের’ নির্দেশে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন কথিত ‘বড় ভাইয়ের’ নির্দেশে এ খুন করা হয়েছে এমন কথা স্বীকার করেছেন। তারা (আটককৃতরা) বড়ভাইয়ের নামও বলেছেন। তদন্ত করে এ ব্যাপারে সুনিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চান, যারা জানুয়ারিতে টানা ৯২ দিন অবরোধ দিয়েছে। কিছুদিন আগে যারা মানুষ পুড়িয়ে মেরেছেন। তাদের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা অনুমান নির্ভর হয়ে কোনো কথা বলছি না। তথ্যপ্রমাণের ভিত্তিতে এবং প্রযুক্তি ব্যবহার করে সুনিশ্চিত হয়েছি। এখন এই কথিত ‘বড় ভাইকে’ গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই বড় ভাইকে গ্রেপ্তার করতে পারলে ঘটনার মাস্টারমাইন্ড (মূলহোতা) কে বা কারা আছেন তা জানা যাবে।”
এসময় তাভেল্লা হত্যাকাণ্ডে আইএসের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সাইট (SITE) নামে একটা বিদেশি ওয়েবসাইট থেকে বারবার বলা হচ্ছে বিদেশি হত্যাকাণ্ডের জন্য আইএস দায়ী। কিন্তু আইএসের কোনো ওয়েবসাইটেই তাদের সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। আমরা তাদের সব সাইট সার্চ করেছি। তাহলে আন্তর্জাতিকভাবে কে আইএসের সংশ্লিষ্ঠতা প্রমাণ করতে চাইছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে রোববার রাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন তিন খুনিসহ চারজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।