বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতাদের জন্য মেলে ধরার প্লাটফর্ম মুভিয়ানা ফিল্ম’স ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবটি। আর এই উৎসবে এবার প্রদর্শীত হবে ভিন্ন ভাবনা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ ছবি ‘পার্মানেন্ট মার্কার’। নির্মাতা বলছেন, যা দেখে উপস্থিত দর্শকরা তৃপ্তি নিয়ে ঘরে ফিরবেন।
জানা গেছে, মুভিয়ানা ফিল্ম’স ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ উৎসবের অক্টোবরের আয়োজনে প্রদর্শীত হবে ‘ইলিভেন্থ আওয়ার’ নিবেদিত স্বরূপ চন্দ্রের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পার্মানেন্ট মার্কার’। এছাড়াও উৎসবটিতে প্রদর্শীনের জন্য নির্বাচিত হয়েছে ১২টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, ২টি প্রামাণ্য ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৬টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র এবং ২টি প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আগামী ৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার।
‘পার্মানেন্ট মার্কার’ স্বল্পদৈর্ঘ্য ছবিটি একটি সুররিয়ালিস্টিক কাহিনীচিত্র। দৈর্ঘের দিক থেকে ছবিটির আয়তন ৩৮.৪৪ মিনিট। ছবিটি সম্পর্কে নির্মাতা বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি কেউ ‘পার্মানেন্ট মার্কার’ ছবিটি দেখেন, তিনি তৃপ্তি নিয়েই থিয়েটার ছাড়বেন। এছাড়া তিনি তরুণ প্রজন্মকে বাংলা সিনেমার সুদিন ফিরিয়ে আনতে বাংলা সিনেমার পৃষ্ঠপোষকতা করারও আহ্বান জানান।
উল্লেখ্য, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য,পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো নূন্যতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেয়া হয়।

