ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলিকে ছাড়িয়ে চূড়ায় আমলা

Link Copied!

amlaস্পোর্টস ডেস্ক : একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হামিশ আমলা। ওয়ানডেতে ব্যাট হাতে স্বাগতিক ভারতের বিপক্ষে চলমান সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হাশিম আমলা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাত্র ১৩ বলে ২৩ রান করে আউট হওয়ার পথে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়েন তিনি। বিরাট কোহলিকে টপকে ওয়ানডেতে দ্রুততম ছয় হাজার রানের মাইলফলক গড়লেন এই মুসলিম ক্রিকেটার।
রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মোহিত শর্মার করা চতুর্থ ওভারে তিনটি চার মারেন হাশিম আমলা। দ্বিতীয় চারটি মারার পথেই ওয়ানডে ক্যারিয়ারের ৬ হাজার রান পূর্ণ করেন তিনি।
ছয় হাজার রান করতে হাশিম আমলা খেলেন মাত্র ১২৩টি ম্যাচ। এর আগে বিরাট কোহলির দখলে ছিল দ্রুততম ছয় হাজার ওয়ানডে রানের রেকর্ড। কোহলি ছয় হাজার রান করতে খেলেছিলেন ১৩৬টি ম্যাচ।
তবে দ্রুততম ছয় হাজার রানের বিশ্বরেকর্ড গড়া হাশিম আমলার জন্য অবাক করা ব্যাপার নয়। এর আগে ওয়ানডেতে দ্রুততম দুই হাজার (৪০ ম্যাচ), তিন হাজার (৫৭ ম্যাচ), চার হাজার (৮১ ম্যাচ)ও পাঁচ হাজার (১০১ ম্যাচ) রানের রেকর্ডও গড়েন তিনি। দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়তে পারেননি আমলা।
ভিভ রিচার্ডসন ২১ ম্যাচে এক হাজার পূর্ণ করে দ্রুততম হাজার রানের রেকর্ডটি নিজের দখলে রাখেন। তবে এই রেকর্ডে পরে রিচার্ডসনের সঙ্গী হয়েছেন আরো তিনজন। তারা হলেন- কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও কুইন্টন ডি কক। এক হাজার রান পূর্ণ করতে আমলাকে খেলতে হয়েছে তার চেয়েও তিন ম্যাচ বেশি (২৪)।