আর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নতুন করে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক। শুধু তাই নয় প্রেসিডেন্ট হিসেবে নিজেকে পরিচালনা করতেও প্রস্তুত তিনি। রাশিয়ার ইয়োশচেনকো নামের এক সাংসদ দামেস্ক থেকে এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তিনি কমিউনিষ্ট পার্টির একজন সদস্য।
তিনি বলেছেন, ‘সিরিয়ার উন্নতি চায় এমন সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন আসাদ।’
ইয়োশচেনকো আরো জানিয়েছেন, যদি কেউ আসাদের এই সিদ্ধান্তের বিরোধিতা না করে তবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন তিনি। আসাদের নিজের ব্যাপারে যথেষ্ট আস্থা আছে বলেও জানিয়েছেন রাশিয়ার এই সাংসদ।
তিনি আরো জানিয়েছেন, ইসলামিক স্টেটের জঙ্গিদের কাছ থেকে সিরিয়া মুক্ত হবার পরেই আসাদ সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে এবং চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে চান।
আসাদের এই বক্তব্যে পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠী এবং ওয়াশিংটন ও এর মিত্র বাহিনীকে রাগিয়ে তুলবে বলে ধারনা করা হচ্ছে। কেননা যুক্তরাষ্ট্র এবং এর মিত্র বাহিনী সব সময়ই বলে আসছে যে সংঘাতপূর্ণ সিরিয়ায় আসাদের কোনো ভবিষ্যৎ নেই।

