ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘড়িটি ফেরত পেয়েছে আহমেদ

Link Copied!

ahamedআন্তর্জাতিক ডেস্ক : আলোচিত সেই ঘড়িটি অবশেষে ফিরে পেয়েছে ১৪ বছরের আহমেদ মোহাম্মদ। শুক্রবার ডালাস শহরের পুলিশ তার আইনজীবী র‌্যাগি লন্ডনের কাছে এটি পৌঁছে দিয়েছে বলে স্থানীয় এক পত্রিকা জানিয়েছে।
ঘড়িটি ফেরত পাওয়ার পর আহমেদ নিজের টুইটারে লিখেছে,‘অবশেষে ঘড়িটি ফিরে পেয়েছি।’ এমন এক সময়ে এটি ফিরে পেল যখন এই ঘড়িবালক কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
টেক্সাসের ম্যাকআর্থার হাইস্কুলের ছাত্র থাকাকালে গত ১২ সেপ্টেম্বর নিজের বানানো ওই ডিজিটাল ঘড়ি নিয়ে স্কুলে গিয়েছিল আহমেদ মোহাম্মদ। কিন্তু শিক্ষকরা সেটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেন। পরে ঘড়িসহ তাকে গ্রেপ্তার করে টেক্সাস পুলিশ। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রসহ গোটা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনার নিন্দা করেছিলেন স্বয়ং ওবামা। এরপর থেকে ঘড়িটি এক মাসের বেশি সময় ধরে পুলিশি হেফাজতে ছিল। এই ঘটনার পর থেকে আহমেদ ঘড়িবালক হিসেবেই গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে।
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর কাতারের ‘ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স এন্ড কমিউনিটি ডেভলপমেন্ট’ সংস্থা  আহমদকে বৃত্তি দিয়েছে। দিন কয়েকের মধ্যে সপরিবারে কাতার যাওয়ার কথা রয়েছে তার। সেখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করবে ওই মুসলিম বালক। তবে এখনো তাদের কাতার সফরের তারিখ চূড়ান্ত হয়নি বলে ‘দা ডালাস মর্নিং নিউজ’ পত্রিকাটি জানিয়েছে।