ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরীয় শিশুদের জন্য জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ বিস্কুট

Link Copied!

united-nationআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধপীড়িত শিশুদের জন্য মেয়াদোত্তীর্ণ বিস্কুট সরবরাহের দায় স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির স্থানীয় এক কর্মকর্তা  জানিয়েছেন, ভুলে এগুলো ঢুকে পড়েছিল।
গত ১৮ অক্টোবর সিরিয়ার রাজধানী দামেস্কর নিকটবর্তী জাবাদানি ও মাদায়া এলাকার  শিশুদের জন্য ত্রাণ হিসেবে ৬২০ টিন এনার্জি বিস্কুট পাঠিয়েছিল জাতিসংঘ। এদের মধ্যে ৩২০ টিন বিস্কুটই ছিল মেয়াদোত্তীর্ণ। পরীক্ষার পর এই ভুল ধরা পরে।
ঘটনার সত্যতা স্বীকার করে সিরিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইয়াকুব ইল হিল্লো বলেছেন,‘দুর্ভাগ্যজনকভাবে প্যাকেট করার সময় এক মাস আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিস্কুটগুলো ঢুকে পড়েছিল।’
তিনি আরো জানিয়েছেন, এই ইস্যুটি ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে জাতিসংঘ। তারা এই ভুল সংশোধন করারও চেষ্টা চালাচ্ছে। তবে এই বিস্কুট খেলে কোনো ক্ষতি হবে না বলেও তিনি জানিয়েছেন।