ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেমোথেরাপির জন্য ফের ব্যাংককে লাকী

Link Copied!

Lakiবিনোদন ডেস্ক : ক্যানসার আক্রান্ত সঙ্গীতশিল্পী লাকী আখন্দ চিকিৎসার জন্য ফের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ যাত্রায় তার শরীরে কেমোথেরাপি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন লাকি আখন্দের ব্যক্তিগত সচিব সজিব দাস।
গেল সেপ্টেম্বরে ফুসফুসে ক্যানসার নিয়ে ব্যাংককে পায়থাই হাসপাতালে ভর্তি করা হয় লাকী আখন্দকে। প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। মূলত লাকী আখন্দের লিভার থেকে হার্টে পানি ঝরছিল। আর এ কারণে কেমোথেরাপি শুরু করতে পারছিলেন না চিকিৎসকরা। এ অবস্থায় তার লিভারে অস্ত্রোপচার করা হয়। এর পরপরই অক্টোবরের প্রথম দিকে ঢাকায় নিজ বাসায় ফিরেন লাকী। তখনই জানানো হয়েছিল ২৪ অক্টোবর আবারো ব্যাংক নিয়ে যাওয়া হবে এই সঙ্গীতশিল্পীকে।
এদিকে, রোববার থেকে লাকী আখন্দকে কেমোথেরাপি দেয়া হবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় কেমোথেরাপি শেষে আবারো ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে তার। তবে চিকিৎসকদের মতে, লাকী আখন্দকে আরো অন্তত পাঁচ থেকে ছয়টি কেমোথেরাপি দেয়ার প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর অসুস্থ লাকী আখন্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহ খানেক পর তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তারপর ১০ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পায়থাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।