ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকা খুঁজতে মরিয়া জুয়েল মোর্শেদ

Link Copied!

Juelবিনোদন ডেস্ক : প্রকাশিত হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুয়েল মোর্শেদ এর ‘কী উপায়’ গানের মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মান করেছেন অভিক। এতে মডেল হিসেবে আছেন রানি আহাদ, নন্দিনী, জেরিন, আখি আফরোজ, আপন আহসান,স্যাম জাহান ও শাহান গাজী।
এ প্রসঙ্গে জুয়েল জানান, মিউজিক ভিডিওটি তার ‘ভিডিও গেমস’ গানের মিউজিক ভিডিও’র সিক্যুয়াল। পূর্বের ভিডিও টির মতোই বেশ কিছু কমিক চরিত্রে তাকে দেখা যাবে এখানে।
জুয়েল আরো বলেন, ‘এখানে একটা কমন একটা ক্যারেক্টার আছে। তার নাম সুপার মামু। প্রেমিকা খুঁজতে মরিয়া এক চরিত্র এটি। তাকে ঘিরেই ভিডিওটির অন্যান্য চরিত্র আবর্তিত হয়। ভালবাসার কথা বলতে গিয়ে তাকে নানাবিধ বাধার মুখোমুখি হতে হয়। কখনো মেয়ের ভাই, কখনো এলাকার মাস্তানের হাতে মারও খেতে হয়। হানড্রেড পার্সেন্ট মৌলিক গান।’
গতকাল ২৩ তারিখ রাতে ইউটিউবে গানটি প্রকাশিত হয়।