ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেবী নাজনীনের আক্ষেপ

Link Copied!

Baby-Najninবিনোদন ডেস্ক : দেশে গান গাইতে না পেরে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেত্রী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
বেবী নাজনীন বলেন, ‘কেন গান গাওয়া ছেড়ে দিয়েছি, দেশের মানুষ এমন প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারি না। কারণ দেশে তো গাইতে পারি না। তাই প্রবাসেই গান গাচ্ছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কারাদণ্ডাদেশের প্রতিবাদে গত শুক্রবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সংবাদ সম্মেলনে বক্তারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে সাজানো মামলায় পরিকল্পিত কারাদণ্ডাদেশের তীব্র প্রতিবাদ জানান।
এতে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, সোলায়মান ভুইঁয়া, আকতার হোসেন বাদল, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, গিয়াস উদ্দিন, জসীম উদ্দিন ভূইয়া, গোলাম ফারুক শাহীন, এবাদ চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, আব্বদুল খালেক আকন্দ, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, জাকির এইচ চৌধুরী, জসীম উদ্দিন, আব্দুল আহাদ, বিলাল চৌধুরী, আবুল কাশেম, আতাউর রহমান আতা ও মাজহারুল ইসলাম জনি প্রমুখ।