ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াহাব-ইয়াসিরে ১৩৬ রানের লিড পেল পাকিস্তান

Link Copied!

Pakistan-teamস্পোর্টস ডেস্ক : দুবাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। তখন হয়তো কেউ ভাবেননি টেস্টের তৃতীয় দিন ইংলিশদের জন্য কী দুর্গতি অপেক্ষা করছে। শনিবার টেস্টের তৃতীয় দিন পেসার ওয়াহাব রিয়াজ ও স্পিনার ইয়াসির শাহর বোলিং তোপে পড়ে আগের দিনের সঙ্গে আর মাত্র ৬০ রান তোলে ২৪২ রানে গুটিয়ে যায় অ্যালেস্টার কুকের দল। ফলে ১৩৬ রানের লিড পায় মিসবাহ-উল-হকের পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে অ্যালেস্টার কুক, জো রুট ও জনি বেয়ারস্টো বলার মতো রান করেন। রুট ৮৮, কুক ৬৫ ও জনি বেয়ারস্টো করেন ৪৬ রান। শেষ দিকে স্টুয়ার্ট ব্রড করেন ১৫ রান। আর কোনো ইংলিশ ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যোন্স উপহার দেন পেসার ওয়াহাব রিয়াজ ও লেগ-স্পিনার ইয়াসির শাহ। দুজন সমান চারটি করে উইকেট লাভ করেন। অপর দুটি উইকেট নেন ইমরান খান।
শনিবার টেস্টের তৃতীয় দিন ৩ উইকেটে ১৮২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দিনের প্রথম আধা ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ও জনি বেয়ারস্টো। তবে প্রথম ঘণ্টা শেষ দিকে দুর্দান্ত এক স্পেলে ইংলিশ শিবিরকে কাবু করে ফেলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এরপর ‘ধ্বংসযজ্ঞে’ যোগ দেন ইয়াসির শাহ। এই দুজনের তোপে পড়ে ২০৬ থেকে ২৪২- এই ৩৬ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৪২ রানে গুটিয়ে যায় অ্যালেস্টার কুক শিবির।
প্রথমে ওয়াহাব রিয়াজের বোলিং তোপে পড়ে ২০৬ থেকে ২১৬- এই ১০ রানের ব্যবধানে তিনজনকে হারায় ইংল্যান্ড। ওয়াহাব রিয়াজ একে একে ফেরান জো রুট, বেন স্টোকস ও জস বাটলারকে।
এরপর মঞ্চে আগমন ঘটে লেগ-স্পিনার ইয়াসির শাহর, যাকে প্রথম টেস্টের চরম মিস করে পাক শিবির। ওয়াহাব রিয়াজের বোলিং তোপে পড়ে ১০ রানের ব্যবধান তিন উইকেট হারানো ইংল্যান্ড এবার লেগ-স্পিনার ইয়াসির শাহর বোলিং তোপে পড়ে ২১৮ থেকে ২৩৩- এই ১৫ রানের ব্যবধানে আরো তিন উইকেচ হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। ইয়াসির একে একে ফেরান আদিল রশিদ, জনি বেয়ারস্টো ও মার্ক উডকে। এরপর ইংল্যান্ডের লেজ গুটিয়ে দেন ইমরান খান। শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে ফেরান তিনি।
এর আগে মিসবাহ-উল-হকের সেঞ্চুরি এবং আসাদ শফিক, ইউনিস খান ও শান মাসুদের হাফ সেঞ্চুরির ওপর ভর করে দুবাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। মিসবাহ ১০২, আসাদ শফিক ৮৩, ইউনিস খান ৫৬ ও শান মাসুদ করেন ৫৪ রান।
ইংল্যান্ডের হয়ে মার্ড উড ও মঈন আলি তিনটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, আদিল রশিদ ও বেন স্টোকস।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। টেস্ট সিরিজের পর পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে অংশ নিবে।