ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হংকং ওপেন গলফ
সিদ্দিকুরের অগ্রগতি

Link Copied!

Siddikur
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় রাউন্ডে ছিলেন ৩৪তম স্থানে। তবে হংকং ওপেনের তৃতীয় রাউন্ডে এক লাফে যৌথভাবে ১৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।
হংকং গলফ ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ছয় শট কম খেলেছেন সিদ্দিকুর।
২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন ডেনমার্কের লুকাস বিয়েরেগার্ড ও ইংল্যান্ডের জাস্টিন রোজ। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অনিবার্ণ লাহিড়ী।