বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এর আগে মহাকাশের এমন চিত্র দেখার সৌভাগ্য কারো হয়নি। আমাদের চেনা গন্ডি মিল্কিওয়ে গ্যালাক্সির দুর্দান্ত ছবি প্রকাশ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। এই ছবিতে মহাকাশের ৪৬ গিগাপিক্সেলের ছবি ফুটে উঠেছে। এই ছবির মাধ্যমে মহাকাশের নতুন মানচিত্র তৈরি হলো যেনো।
মহাকাশের উচ্চ পিক্সেল সমৃদ্ধ ক্যামেরার এই ছবিগুলো গত শুক্রবার প্রকাশ করেছেন জার্মানির জ্যোতির্বিজ্ঞানী রুহার-ইউনিভার্সিট্যাট বোচুম। এই ছবিগুলো বিগত পাঁচ বছরে তোলা। এরপর ২৬৮ টি ছবি একসঙ্গে জুড়ে দিয়ে একটি ছবি তৈরি করা হয়েছে। ফলে একটি ছবির পিক্সেল গিয়ে দাঁড়িয়েছে ৪৬ বিলিয়নে।
এই ছবির রেজুলেশন ৮৫৫০০০*৫৪০০০ পিক্সেল। এই ছবির পূর্ণাঙ্গ রেজুলেশন পেতে হলে এটির জন্য একসঙ্গে ২২ হাজার ডিসপ্লের প্রয়োজন হবে।

