ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন চলচ্চিত্রে মাহি

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : চিত্রনায়ক আমিন খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইকন এন্টারটেইনমেন্ট’র প্রথম চলচ্চিত্রে নাম লিখিয়েছেন হালের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করছেন গুণী পরিচালক মালেক আফসারী। নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন অভিনয়শিল্পী কাজী আসিফ।
মাহিয়া জানালেন, ‘অনেকদিন ধরেই স্বপ্ন ছিল মালেক আফসারী স্যারের চলচ্চিত্রে কাজ করবো। অবশেষে স্বপ্নটা পূরণ হলো। খুবই ভালো লাগছে। স্ক্রিপ্ট না পড়েই চোখ বন্ধ করে নাম লিখিয়েছি।’
মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় অভিনয় করছেন মাহি। ছবিটির নব্বইভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ছবিটির অভিনয়শিল্পী চিত্রনায়ক রিয়াজ অসুস্থ হওয়ার কারণে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।