বিনোদন ডেস্ক : চারদিন বাপের বাড়ি থাকার পর উমা যখন কৈলাসের দিকে যাত্রা করেছেন, তখন তিনি এলেন তাঁর মায়ের বাড়ি। কাজের চাপ, বছরের অন্যান্য দিনগুলির অধিকাংশ সময়েই কাটে শুটিং-এর কাজে। তাই মায়ের বাড়ি আসার সময় পান না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু দশমীর দিন মায়ের বাড়ি যে তাঁকে আসতেই হবে। আর আসেনও, প্রতিবছর। কোনও ব্যতিক্রম নেই। প্রতি বছরের মত এবারেও রবিনসন স্ট্রিটে মায়ের আবাসনের পুজোয় হাজির ছিলেন অভিনত্রী। আবাসনের মহিলাদের সঙ্গে মাতলেন সিঁদুর খেলায়। বিষাদ ভরা মুখে বিদায় দিলেন দেবীকে। আবার এক বছরের অপেক্ষা। বেলাশেষে মা দুর্গার কাছে প্রার্থনা করলেন, চাইলেন শক্তি।
যাতে আগামী দিনে আরও ভাল ভাল সিনেমা বাংলার দর্শকদের উপহার দিতে পারেন তিনি।

