ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে খেলা নিরাপদ নয়: মিসবাহ

Link Copied!

masbahস্পোর্টস ডেস্ক : পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা বাতিল হয়ে যাওয়ার কারণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। পাকিস্তানের এই বর্ষীয়ান ক্রিকেটার ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার পরামর্শ দেয়ার পাশাপাশি ভারত করাটা নিরাপদ নয় বলে মন্তব্য করেন।
গত সপ্তাহে মুম্বাইতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বৈঠকে বসার কথা ছিল ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানদে। তবে বৈঠকের আগেই শিবসেনা সমর্থকরা ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে ঘেরাও করে বিক্ষোভ করলে আলোচনা ভেস্তে যায়। যার ফলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মিসবাহ-উল-হক বলেন, ‘শুধু ভারত-পাকিস্থান নয় আমার মনে হয় যেকোনো দেশের জন্যই এসব হতাশাজনক। আমি বিশ্বাসকরি, সব ধরনের খেলা থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত। অন্যথায় সব দেশের জন্যই ব্যাপারটি কঠিন হয়ে যাবে। আমাদের উচিত সবার সঙ্গেই খেলা।’
নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়াদল  বাংলাদেশ সফর বাতিল করার সিদ্ধান্তেও হতাশ হয়েছেন মিসবাহ-উল-হক, ‘এমনকি অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফর প্রত্যাহার করে নেয় সেই সিদ্ধান্তেও আমি হতাশ হয়েছি।’
আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে আসার কোনো ইচ্ছে নেই বলে জানান মিসবাহ। তবে বর্তমান পরিস্থিতির কারণে ভারতে খেলাটা কতোটা নিরাপদ সেটা নিয়ে শঙ্কা রয়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়কের।
মিসবাহ বলেন, ‘অবশ্যই যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনার মনে এই ধরনের কিছু চিন্তা ঢুকতেই পারে। আমি জানি না কী ঘটবে। কিন্তু অবশ্যই (ভারত সফর নিয়ে) আমাতের মনে বড় উদ্বিগ্নতা কাজ করছে। আপনি কখনই চাইবেন না যে আপনাকে যেকোনো জায়গায় খেলতে বাধা দেওয়া হোক। আমরাও সব জায়গাতেই খেলতে চাই। তবে ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশ যে কাউকে চিন্তায় ফেলবে।’
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের বৈঠকে বসার আসে শিবসেনাদের বিক্ষোভের জের ধরে নিরাপত্তার অজুহাতে আম্পায়ার আলিম দারকে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি ম্যাচগুলো থেকে প্রত্যাহার করে নেয় আইসিসি। একই কারণে দুই ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারকে ভারত ছাড়তে বাধ্য করা হয়।