ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এল ক্লাসিকোতে ম্যাচ ফিক্সিং!

Link Copied!

messi-ronaldoস্পোর্টস ডেস্ক : আগামী মাসে মর্যাদার ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বের অন্যতম সেরা এই দুটি দল চলতি মৌসুমে প্রথমবারের মতো ক্লাসিকো লড়াইয়ে মাঠে নামবে। তবে সেই ম্যাচকে সামনে রেখে বোমা ফাটালেন এক লাইন্সম্যান। তাকে নাকি ম্যাচ ফিক্সিং করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।
সম্প্রতি স্প্যানিশ পুলিশের কাছে এক লাইন্সম্যান অভিযোগ দায়ের করেন যে, আসন্ন এল ক্লাসিকোতে তাকে রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করার জন্য এক ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে বলা হয়েছে। কোন লাইন্সম্যানকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে সেটি নিরাপত্তার স্বার্থে উল্লেখ করা হয়নি। এই অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকোর জন্য এখনো চূড়ান্তভাবে রেফারির নাম ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য রেফারি ও লাইন্সম্যানদের একটা খসড়া তালিকা প্রস্তুত করা রয়েছে। আর ওই খসড়া থেকেই সম্ভাব্য এক রেফারি আরেক সম্ভাব্য লাইন্সম্যানের সঙ্গে যোগাযোগ করেন এবং রিয়ালের প্রতি পক্ষপাতমূলক আচরণ করার জন্য প্রস্তাব দেন। কারণ, রিয়ালের অনুকূলে সিদ্ধান্ত দেয়ার জন্য রেফারি কমিটি থেকে নাকি তাদের ওপর চাপ রয়েছে।
এর আগে মৌসুমের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওনে বিস্ফোরক এক মন্তব্য করেন। সিমিওনে বলেন, ‘এ বছর রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে মরিয়া হয়ে উঠেছে কর্তৃপক্ষ। কারণ, রিয়াল মাদ্রিদ গত সাত বছরে মাত্র একবার লিগ শিরোপা জিতেছে। দুঃখজনক হলেও চলতি বছরে (রিয়াল মাদ্রিদ ছাড়া) অন্য কোনো দলকে লিগ শিরোপা জয় করতে দেখাটা অনেক কঠিন।’
এদিকে এই সংবাদের ঘটনায় অগ্নিশর্মা হয়েছে উঠেছে রিয়াল মাদ্রিদ ভক্তরা। তারা এটাকে নিজেদের ক্লাবের বিপক্ষে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অনেক সমর্থক তো বাস্তবতা তুলে ধরে বলেন, চলতি মৌসুমে বার্সেলোনা সাতটি পেনাল্টি পেয়েছে আর আমাদের দেয়া হয়েছে মাত্র একটি পেনাল্টি। তাহলে আমরা কীভাবে রেফারির আনুকূল্য পেলাম?
তবে এল ক্লাসিকোতে ফিক্সিংয়ের যেই অভিযোগ উঠছে তা যদি সত্যিই হয় তবে তা ফুটলব-অঙ্গনে ঝড় তুলবে তাতে কোনো সন্দেহ নেই।