ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জরিমানা গুনলেন ডু প্লেসিস

Link Copied!

du-plasesস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে আউটের পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস জরিমানার মুখে পড়েছেন। এই প্রোটিয়া ব্যাটসম্যানকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভারে আউট হন ডু প্লেসিস। অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়েন তিনি। আম্পায়ার তাকে আউট ঘোষণা করার পর ডানহাত তুলে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন প্লেসিস। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান এর ধারা ভঙ্গ করার দায়ে তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ম্যাচ শেষে ডু প্লেসিসের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন মাঠের দুই  ভারতীয় আম্পায়ার এস রবি ও সি শামসুদ্দিন এবং তৃতীয় আম্পায়ার একে চৌধুরী। ডু প্লেসিস দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া সাজা মেনে নেন। যে কারণে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
নিয়ম অনুযায়ী, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান এর ধারা ভঙ্গের জন্য সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হতে পারে।
প্রসঙ্গত, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে আপাতত ২-২ এ সমতা বিরাজ করছে। বৃহস্পতিবার চেন্নাইয়ে চতুর্থ ম্যাচে প্রোটিয়াদের ৩৫ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ধোনির ভারত। আগামী ২৫ অক্টোবর মুম্বাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ডি ভিলিয়ার্স ও ধোনির দল।