আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালি হ্যারিকেন ‘প্যাট্রিসিয়া’। আবহাওয়া অফিস জানিয়েছে গতি এবং ধবংস ক্ষমতার দিক থেকে তারা এটিকে সম্ভাব্য মারাত্মক হিসেবে দেখছেন। তাই একে পাঁচ নম্বর পর্যায়ের হ্যারিকেন বলছেন আবহাওয়াবিদরা।
মেক্সিকোর জাতীয় হ্যারিকেন কেন্দ্র বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে জানিয়েছে, উপগ্রহের পাওয়া ছবিতে দেখা যায় এটি মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে। এর গতিবেগ ছিল ১৬০ মাইল বা ২৬০ কি. মি.। ঝড়ো বাতাসের পাশাপাশি ভারি বর্ষণ আর কয়েক ফুট উচ্চতার জলরাশি বয়ে আনতে পারে এটি। এটি আগামী শুক্রবার নাগাদ এর তেজ হারাবে আশা করা যাচ্ছে। কিন্তু এর পূর্বেই এটি প্রশান্ত মহাসাগরীয় মেক্সিকো উপকূল পুত্রা সান টেলমোতে আঘাত করতে পারে।
মেক্সিকোর পর্যটন এলাকা পুর্তে ভ্যালার্তা এবং ম্যানয্যানিলো শহরে নির্দিষ্টভাবে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। প্যাট্রিসিয়ার আগমণকে ঘিরে সরকার নিয়েছেন নানা সতর্কতামূলক ব্যবস্থা।

