ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেলিকপ্টারে উড়ে পূজায় গেলেন অপু

Link Copied!

Apuবিনোদন প্রতিবেদক : শুটিংয়ের ব্যস্ততার কারণে এবারের পূজার আনন্দটা পুরোপুরি উপভোগ করেত পারছেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাই বলে পূজায় কারো আমন্ত্রণ রক্ষা করবেন না, এমনটা অসম্ভব। আর এ কারণেই বুধবার মহা অষ্টমীতে হেলিকপ্টারে উড়ে বাগেরহাটের শিকাদার বাড়ির পূজার যোগ দিয়েছেন অপু বিশ্বাস। বুধবার সাত সকালেই একটি বেসরকারি কোম্পানীর হেলিকপ্টারে চড়ে বাগেরহাট যান অপু। সেখানে কুমারী পূজা উপভোগ করে দুপুরেই ঢাকায় ফিরেছেন তিনি। মূলত বাগেরহাটের শিকাদার বাড়ির পূজার আমন্ত্রণেই অপুর এই ঝটিকা সফর।
এদিকে অপু বিশ্বাস জানান, পূজায় সাধারণত বগুড়ায় পরিবারের সঙ্গেই থাকার চেষ্টা করেন। কিন্তু এবার হঠাৎ করেই শুটিংয়ের তারিখ পাল্টে যাওয়ার কারণে ঢাকাতেই পূজার আনুষ্ঠানিকতা পালন করবেন।
উল্লেখ্য, আজ থেকে ঢাকায় শুরু হয়েছে জি সরকার পরিচালনায় ‘লাভ ২০১৪’ চলচ্চিত্রের শুটিং। এতে অপু বিশ্বাসের সঙ্গে অংশ নিবেন চিত্রনায়ক শাকিব খান।