ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতীমা দর্শনে রূপের দেবীরা

Link Copied!

Actressবিনোদন প্রতিবেদক : শুধু ‘অ্যাকশন’ আর ‘কাট’ শব্দ দুটির মধ্যেই তারকাদের জীবন যে সীমাবদ্ধ নয়, তা দেখতে হলে যেতে হবে পূজা মণ্ডপে। হাজার ব্যস্ততার মধ্যেও সন্তান, পরিবার কিংবা বন্ধুদের নিয়ে দূর্গা পূজা উদযাপন করাটা বাংলাদেশের তারকাদের দীর্ঘদিনের রীতি। তাই তো বুধবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটা পূজা মণ্ডপে দেখা মিলে তারকাদের।
শাহেদ-দীপার পরিবারের পূজাফি…
তারকা দম্পতি শাহেদ-দীপা’র একমাত্র ছেলে আদ্রিক আর মেয়ে আরোহী। দু’সন্তানকে সঙ্গে করেই বুধবার রাতে গিয়েছিলেন কলাবাগান পূজা মণ্ডপে। পুরান ঢাকার ছেলে হিসেবে অভিনেতা শাহেদ আলীর পূজা প্রীতিটা ছেলে বেলা থেকেই। তবে বিয়ের পর এর সঙ্গে ভিন্ন মাত্রা যোগ করেছে স্ত্রী সন্তানরা। এই অভিনেতার মতে, ‘ছেলে বেলায় লক্ষীবাজারের পূজাই ছিলো আমার আকর্ষণের কেন্দ্র বিন্দু। বিয়ের করেছি প্রায় নয় বছর। প্রতিবারই দীপা আর সন্তানদের সঙ্গে নিয়ে মণ্ডপে হাজির হই।’
Actress 2প্রতিবারের মতো এবারও শাহেদ-দীপা দম্পতির পরিবার গিয়েছিলো নতুন ঢাকার কলাবাগান পূজা মণ্ডপে। আনন্দ উল্লাস আগের মতো থাকলেও, বাড়তি পাওনা হিসেবে ছিলো পূজাফি অর্থ্যাৎ পূজায় সেলফি। শুধু কী সেলফিতে মন ভরে বাচ্চাদের। তাই তাদের বাড়তি আবদার মেটাতে পূজা মণ্ডপের পাশের দোকানির কাছে যেতে হয়েছে এই দম্পতিকে।
মা-মেয়ের দেবী দর্শন…
বুধবার রাতে বনানী মাঠের পূজামণ্ডপে এক সঙ্গে দেখা মিলে অভিনেত্রী বাঁধন আর মৌটুসীর। এ সময় বাঁধনের সঙ্গে ছিল তার মেয়ে সায়রা আর মৌটুসীর সঙ্গে ছিলো মেয়ে আরিয়া। অভিনেত্রী মৌটুসী ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত। কিন্তু হঠাৎ ছবির নায়ক রিয়াজ অসুস্থ হয়ে পড়ায়, হাতে সময় পেয়ে গেলেন। সুযোগ পেয়েই বাঁধনের সঙ্গে যোগাযোগ করেন। ব্যস, বাঁধন বলে দিলেন, ‘আমিও যাচ্ছি, মেয়েকে সঙ্গে নিয়ে।’
Actress 3মেয়েকে নিয়ে পূজা দেখতে যাওয়ার পরিকল্পনা অনেক আগেই করেছিলেন বাঁধন। মৌটুসীর ফোনে তার সেই ইচ্ছাটার বাস্তব রূপ পেতে সময় লাগলো না। মূলত শুটিংয়ের কারণে দুই অভিনেত্রীকেই ব্যস্ত থাকতে হয়। তারপরও সন্তানদের পূজার স্বাদ দিতেই দুজনের একসঙ্গে মণ্ডপ যাত্র।
Actress 4এদিকে বনানী মাঠের পূজামণ্ডপে গিয়ে বাঁধন আর মৌটুসীর দেখা হয়েছে নওরিন, হিরা, আইরিন, রাশেদ জামানসহ আরও অনেকের সঙ্গেই। পরে সবাই মিলে সেখানে সেলফিও তুলেছেন।
Actress 5পূজার মাঠে মডেল কাম অভিনেত্রীরা…
হিরা, আইরিন, হৃদি তিনটি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এ কারণেই উৎসব পার্বণ আসলেই পুরনো সেই বন্ধুত্বতা নতুন করে পাখা মেলে। উড়ে যেতে চান অতীতের স্বপ্ন ভেলায়। তেমনই এক সন্ধ্যায়, তারা গিয়েছিলেন গুলশান বনানীর কয়েকটি পূজা মণ্ডপে। সঙ্গে নওরিন আর রাশেদ জামানও ছিলো। দেবী দর্শনের পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে প্রসাদ খাওয়া আর সেলফি তোলা। একইভাবে গুলশান পূজামণ্ডপে দেখা মিললো মডেল ও অভিনেত্রী আয়শা মুক্তির।