ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ দিয়েছে পাকিস্তান

Link Copied!

Pakistanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে দেশটির তিন অঞ্চল করাচি, ফাতা( ফেডারেল অ্যাডমিনিস্ট্রেড ট্রাইবাল এরিয়াস) ও বেলুচিস্তান সংঘাতে ভারতের জড়িত থাকার একাধিক নথিপত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ। ওই এলাকাগুলোর ভিন্ন মতাবলম্বীদের মধ্যে ভারত ইন্ধন জুগিয়ে থাকে বলে বরাবরই অভিযোগ করে থাকে পাকিস্তান সরকার। বুধবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজীজ এসব নথিপত্র মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করেন বলে ‘জিও নিউজ’ জানিয়েছে।
পররাষ্ট্র সচিব আজিজ চৌধুরীর বরাত দিয়ে বৃহস্পতিবার ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং জন কেরির মধ্যকার বৈঠক চলাকালে এগুলো হস্তান্তর করা হয়। ওই বৈঠকে পাকিস্তান ও ভারতের বর্তমান বৈরী সম্পর্ক গুরুত্ব পায়। দুই নেতা দু দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা করেন। এছাড়া ওই বৈঠকে কাশ্মীর ইস্যুটিও যথেষ্ট গুরুত্ব পেয়েছে বলে জিও নিউজ জানিয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব আজিজ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্যই এসব প্রমাণাদি সরবরাহ করা হয়েছে। এসব প্রমাণাদি পরে পাক-ভারত শান্তি আলোচনার সময় নয়াদিল্লির কাছেও হস্তান্তর করবে পাকিস্তান। যদিও প্রতিবেশী দেশ দুটির মধ্যে এ ধরনের কোনো বৈঠকের সম্ভবনা নেই বললেই চলে। বর্তমানে চারদিনের সফরে যুক্তরাষ্ট্র রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজ তার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।