ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

Link Copied!

Gazipurগাজীপুর প্রতিনিধি : শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় সোলার সিরামিক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করার প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু হয়ে তা এখনো অব্যাহত আছে।
কারখানার শ্রমিক আবুল কালাম জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ঈদের ছুটির আগে সেপ্টেম্বরের অর্ধমাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার আশ্বাস দিলেও কারখানা কর্তৃপক্ষ কেবল ঈদ বোনাস দিয়ে ছুটি দেয়। ঈদের ছুটির পর ৩ অক্টোবর কারখানা খুললে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলে। পরে কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর সেপ্টেম্বরের পুরো মাসের বেতন দেয়ার আশ্বাস দেন।
কিন্তু ৭ অক্টোবরেও তাদের বেতন দেয়া হয়নি। শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবারও বেতন চাইতে গেলে কারখানার ফ্লোর ইনচার্জ আব্দুল মালেক ও উৎপাদন ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে শ্রমিকরা কর্মবিরতি এবং কারখানার ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।
কারখানার অপর শ্রমিক শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বরের বেতন ছাড়াও, কারখানার বাইরে যাওয়ার গেইটপাস ও প্রতিমাসের বেতন পরবর্তী মাসের ১০-১৫ তারিখে দেয়ার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। কারখানার ব্যবস্থাপক মো. মোশারফ  হাসেন জানান, ২৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বরের বেতন পরিশোধ ও গেইটপাস দেয়ার আশ্বাস দিলে কিছু শ্রমিক তাদের কর্মবিরতি প্রত্যাহার করলেও কিছু শ্রমিক কাজে ফিরেনি।