টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় জেলা রির্টানিং অফিসার আলিমুজ্জামান এই প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক প্রাপ্তরা হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম কে গামছা, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে নৌকা, এনডিপির আতাউর রহমান খানকে টেলিভিশন ও ইউনাইটেড পিপলস পার্টির ইমরুল কায়েসকে আম প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, ইউনাইটেড পিপলস পার্টির ইমরুল কায়েস প্রমুখ।

