ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শঙ্কার কথা জানালেও সুনির্দিষ্ট তথ্য দেয়নি চার দেশ’

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনাররা সাক্ষাৎ করে বিদেশি হত্যায় শঙ্কার কথা জানালেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘তারা  (রাষ্ট্রদূতরা) শঙ্কার কথা বলেছেন, কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। বারবার জানতে চেয়েছি, আপনাদের কাছে কোনো তথ্য আছে কি না? কিন্তু তারা দিতে পারেননি। তারা সরকারের নিরাপত্তায় সন্তুষ্টির কথা জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার অনুরোধও করেছেন তারা।’
বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়ের লারামে ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলককের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, “তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন। বাংলাদেশে নিজেদের অনিরাপদ মনে করছেন না। তারা বলেছেন, ‘বের হলে এখন রাস্তাঘাটে পুলিশ দেখা যায়। যাতায়াতে নিরাপদ বোধ করছি। সরকারের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট’।”
মন্ত্রী বলেন, ‘সরকারের নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য সারা দেশে রয়েছে কি না এবং তা চলমান থাকবে কি না তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, শুধু বিদেশি নয়, দেশের সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এই যে নিরাপত্তা তা চলমান থাকবে বলেও তাদের জানানো হয়েছে।’
চার দেশ সুনির্দিষ্ট তথ্য ছাড়া অনুমান নির্ভর কথা বলছেন বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই বিদেশি হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যায় তারা আইএস কিংবা কোনো মৌলবাদী জঙ্গির কথা বলেননি। আমরাও তাদের বলেছি, এসব হত্যাকা-ে আইএস কিংবা জঙ্গি মৌলবাদীদের জড়িত থাকার কোনো ক্লু পাওয়া যায়নি।’ খুব তাড়াতাড়ি হত্যাকা-ের রহস্য উন্মোচন হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন চার দেশের রাষ্ট্রদূত।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকেট সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তা নিয়ে সরকারের পদক্ষেপে আমরা কৃতজ্ঞ। আমাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ ও যাতায়াতে বর্তমানে কোনো বাধা নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের নাগরিক রয়েছে, বিনিয়োগ আছে। তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ জন্য আমরা দুটি পরামর্শমূলক সতর্কতা জারি করেছি। আমাদের লোকদের জন্য এই সতর্কতা অব্যাহত থাকবে।’