ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হেট স্টোরি ৩’-এর প্রচারণায় বিপাশা বসু

Link Copied!

bipashaবিনোদন ডেস্ক : এরই মধ্যে ট্রেলার রিলিজের পর ব্যাপকভাবে সমালোচিত হয়েছে ‘হেট স্টোরি ৩’ ছবিটি। সমালোচকরা ছবিটির ট্রেলার দেখেই নগ্নতার কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। আর এই ছবি নিয়ে প্রচারণায় নেমেছেন বঙ্গ ললনা বিপাশা বসু। শুধু তাই না ছবিটির ব্যাপক জনপ্রিয়তা আর সাফল্য কামনা করেন তিনি।
‘হেট স্টোরি ৩’ নিয়ে বিপাশার হঠাৎ এমন প্রচারণা কেন, শুনে যে কারো খটকা লাগতে পারে। কারণ এটাতো বিপাশার ছবি না, কিংবা এই ছবির সাথে তো বিপাশার কোনো সম্পর্কও নেই! আপাতদৃষ্টিতে বিপাশা এই ছবিতে না থাকলেও আছেন তার বয়ফ্রেন্ড করন সিং গ্রোভার! আর এইজন্যই প্রচারণায় যোগ দিচ্ছেন স্বয়ং বিপাশাও!
বেশ ক’দিন ধরেই বলিউডের জোর গুজব চলছিল অভিনেতা করন সিং গ্রোভারের সাথে ডেট করছেন বঙ্গ ললনা বিপাশা বসু। এরপর বেশ কয়েকবার তারা হাতে নাতে ধরা পড়েছেন। সম্প্রতি অবকাশ যাপনেও বিপাশার সাথে বিশ্ব ভ্রমনে দেখা গেছে করন সিং গ্রোভারকে। এবার নিজের চলতি বয়ফ্রেন্ডের প্রচারণায় নেমে গেলেন বিপাশা!
করনের সাথে ‘অ্যালোন’ ছবিটি করতে গিয়েই পরস্পরকে ভালোবেসে ফেলেছিলেন বিপাশা ও করন সিং। এবার নিজের বয়ফ্রেন্ড করছে ‘হেট স্টোরি ৩’। ফলে তিনি নেমে গেলেন বয়ফ্রেন্ডের ছবির প্রচারণায়। তিনি মনে করেন, তার বয়ফ্রেন্ডের আসন্ন ছবিটি দারুণ ব্যবসা করবে।
উল্লেখ্য, ট্রেলার রিলিজ হয়েছে ১৬ অক্টোবর। প্রকাশের পর থেকেই অন্তর্জালসহ সব জায়গাতেই চলছে ‘হেট স্টোরি ৩’-এ নগ্নতা বিতর্ক। সমালোচকরা বলছেন, ‘হেট স্টোরি ৩’-এ যে নগ্নতার প্রদর্শন হয়েছে তার আগের দুটি বিতর্কিত সিক্যুয়ালকেও ছাড়িয়ে গেছে। শারমান জোশি, ডেইজি শাহ, করন গ্রোভার এবং জেরিন খানের মত তারকা এবার নগ্নতার অভিযোগে অভিযুক্ত। বিশাল পান্ডের নির্মাণে বলিউডের আলোচিত ছবি ‘হেটস্টোরি ৩’ আসছে ডিসেম্বরের ৪ তারিখে মুক্তির কথা রয়েছে।