ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূজায় মিথিলার বিয়ে!

Link Copied!

mithilaবিনোদন ডেস্ক : মা-বাবার ওপর ভীষণ রেগেছে প্রবাসী ডাক্তার অর্ক। কারণ তাকে না জানিয়ে রূপন্তী নামের এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে ফেলেছেন তারা। ছুটিতে দেশে এসেই অর্ক রূপন্তীর বাবাকে ফোনে জানিয়ে দেয়, এই বিয়েতে সে রাজি নয়। রূপন্তী ও অর্কের সঙ্গে দেখা করে আশীর্বাদের আংটি ফিরিয়ে দিতে যায়। কিন্তু রূপন্তীকে সামনা সামনি দেখে বদলে যায় অর্কর মন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে দুর্গা পূজার নাটক ‘সেদিন দেখা হয়েছিল’।
আর্থিক সজীবের রচনায় ‘সেদিন দেখা হয়েছিল’ নাটক পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এতে অভিনয়ে আফরান নিশো, মিথিলা, কুমকুম হাসান প্রমুখ। নাটকটি আগামীকাল রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হবে।