বিনোদন ডেস্ক : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচারিত হচ্ছে অপি করিমের উপস্থাপনায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস।
প্রথমবারের মতো চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তার ব্যক্তি জীবন, অভিনয়, কর্মসহ নানা বিষয় নিয়ে আড্ডায় মাতবেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা অপি করেমের সঙ্গে। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন নায়ক ফেরদৌসের জীবনের অনেক না বলা কথা।
‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হয়ে আসেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রথিতযশা লেখক, সাংসদ, অভিনয়শিল্পী, নাট্যকার, চিত্রশিল্পী এবং গায়ক-গায়িকারা। এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন চিত্র নায়ক ফেরদৌস। বলবেন ব্যক্তি ফেরদৌস থেকে তারকা ফেরদৌস হয়ে ওঠার গল্প। দর্শকদের জানাবেন তার বর্তমান ব্যাস্ততা এবং ব্যক্তি জীবনের নানান গল্প।
শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।

