ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াসির ফেরায় স্বস্তিতে পাকিস্তান

Link Copied!

yasirস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের এক নম্বর বোলার অফ-স্পিনার সাঈদ আজমলের ফর্মহীনতায় দলে একজজন উইকেটশিকারি বোলারের দরকার ছিল মিসবাহ-উল-হকদের, যিনি আজমলের শূন্য জায়গা পূরণ করতে পারবেন। ইয়াসির শাহ সেই কাজটি দুর্দান্তভাবে করছেন গত এক বছর ধরে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইয়াসিরের অনুপস্থিতি অনুভব করেছেন মিসবাহ-উল-হক। তবে দ্বিতীয় টেস্টে ইনজুরি কাটিয়ে এই লেগ-স্পিনার ফেরায় হাসি ফুটেছে পাকিস্তানের টেস্ট অধিনায়কের মুখে।
গত এক বছর ধরে বিশেষ করে টেস্ট ক্রিকেটে ইয়াসির শাহ উইকেট শিকারের দিক থেকে পাকিস্তানের বোলিং লাইনকে নেতৃত্ব দিচ্ছেন। তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের উপর ভর করেই অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মতো শক্তিশালী দলকে টেস্ট সিরিজে হারাতে সক্ষম হয়েছে পাকিস্তান।
পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি ইয়াসির শাহ। তবে ইনজুরি কাটিয়ে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি এবং মঙ্গলবার কোনো ব্যথার সমস্যা ছাড়াই নেটে বোলিং করেন এই লেগ-স্পিনার। তার ফেরাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মিসবাহ-উল-হক।
পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, ‘সে দলে ফিরেছে এবং এটা আমাদের জন্য ভালো ও ইতিবাচক। প্রথম টেস্টে তাকে আমরা অনেক মিস করেছে। তার ফিরে আসা আমাদের স্পিন বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করবে।’
আবু ধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৩ রানে গুটিয়ে গিয়ে পরাজয়ের হুমকির মুখে পড়ে পাকিস্তান। তবে টেস্টের শেষ দিনের শেষ বেলায় আলোক-স্বল্পতার বদান্যতায় হার এড়াদে সক্ষম হয় মিসবাহ-উল হকের দল। পাকিস্তান দলপতি তাই দলের আরো উন্নতি চান।
মিসবাহ বলেন, ‘আমাদের খেলায় আরো উন্নতি ঘটাতে হবে। বিশেষ করে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করতে হলে আরো ভালো কিছু করতে হবে। আমার খেলোয়াড়দের ওপর বিশ্বাস রয়েছে যে তারা সেটি করতে পারবে।’