ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিই নেতা, নেইমার নন

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে একাই চার গোল করে লিওনেল মেসিহীন বার্সেলোনাকে ৫-২ গোলের বড় জয় এনে দেন নেইমার। নভেম্বরে মাঝামাঝি পর্যন্ত মেসিকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। দুর্দান্ত ফর্মে থাকা নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করলেও নেইমারকে নেতা মানতে আপত্তি কোচ লুইস এনরিকের। দলে যে মেসির মতো একজন যোগ্য নেতা রয়েছেন।
লিওনেল মেসির অনুপস্থিতিতে নেইমারের ওপরই বার্সেলোনার আক্রমণভাগের দায়ভার এসে পড়ে। যে কারণে অনেকে নেইমারকে বার্সার নেতা হিসেবে দেখতে শুরু করেছেন। তবে তাদের সঙ্গে দ্বিমত এনরিকের, ‘আমরা দল হিসেবেই খেলতে চাই। আমাদের দলে মেসির মতো নেতা রয়েছে। সুতরাং আমাদের নতুন কোনো নেতার দরকার নেই।
চলতি মৌসুমে ১০টি ম্যাচ খেলে মাত্র দুটিতে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে বার্সেলোনা। অন্য আটটি ম্যাচেই গোল হজম করেছে বার্সা। এর মধ্যে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৪ গোল এবং ভায়েকানোর বিপক্ষে দুই গোল হজম করেছে কাতালানরা। রক্ষণ নিয়ে চিন্তিত কোচ এনরিকেও।
লুইস এনরিকে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মৌসুম-জুড়ে ভালো খেলার ছন্দ ধরে রাখা। আমাদের কোন দিকটায় উন্নতি করতে হবে সেটি আমাদের জানা আছে। রক্ষণ নিয়ে আমাদের আরো কাজ করতে হবে।’
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মঙ্গলবার রাত পৌনে একটায় বেলারুশ চ্যাম্পিয়ন বাতে বরিসভের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মেসির অনুপস্থিতিতে নিশ্চিতভাবে আক্রমণভাগের দায়িত্ব এসে পড়বে নেইমারের ওপর।