ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ভাড়া বন্ধে পদক্ষেপ নিতে হবে সরকারকে

Link Copied!

pabaনিজস্ব প্রতিবেদক : বাসের ভাড়া নির্ধারণে সরকারের যেমন এখতিয়ার রয়েছে, তেমনি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার দায়িত্বও সরকারের।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র নেতৃত্বে আটটি সংগঠন আয়োজিত মানববন্ধনে গণপরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তরা এ কথা বলেন।
বক্তারা অভিযোগ করেন, গণপরিবহগুলো আইনের কোনো তোয়াক্কা করে না, মালিক ও শ্রমিকরা তাদের খেয়াল-খুশি মতো পরিবহন পরিচালনা করছে।
তারা  বলেন, রাজধানীসহ আশপাশের এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে রীতিমতো জোবপূর্বক সরকার নির্ধারিক বর্ধিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কয়েকগুণ ভাড়া আদায় করছে।
বক্তারা  বলেন, পরিবহন পরিচালনার ক্ষেত্রে যেসব আইন রয়েছে সেগুলো অত্যন্ত দুর্বল। দুর্বল সেসব আইন বাস্তবায়নেও নেই কোনো কার্যকর উদ্যোগ। মালিক-শ্রমিকদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়া হলে তারা ধর্মঘট-অবরোধ ডেকে যাত্রীদের জিম্মি ও হয়রানির মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করে। এই বিষয়ে সরকারকে সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
গণপরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা।
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহান ময়নার সভাপতিত্বে মানববন্ধনে পবার নির্বাহী মহাসচিব আব্দুস সোবহান ও সমন্বয়ক আতিক মোর্শেদ বক্তব্য রাখেন। এছাড়াও আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাশ খোকন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট্রের মারুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।